ফসল ঘরে তুলতে সকলকে দায়িত্বশীল হতে হবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলায় আগাম বন্যার ক্ষতিরোধ ও পুনর্বাসন বিষয়ক দিনব্যাপি জেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউকে এইড, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, সিএনআরএস, এফসিআই এবং ইআরএফএফ এপিএনইএনবির যৌথ আয়োজনে শহরের সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের কো-অর্ডিনেটর মরির হোসেন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক,  জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, শাল্লার বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, কনসালটেন্ট এজাবত উল্ল্যা, সিএনআিরএস কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিএনআরএস এর প্রকল্প ব্যবস্থাপক শফিকুল   ইসলাম, সেভ দ্যা চিলড্রেন প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আবুল বাশার, পদক্ষেপের আঞ্চলিক ব্যবস্থাপক মুজিবুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘গত বছর সুনামগঞ্জ অঞ্চলের সকল হাওরের বোরো ফসল তলিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি বছর যাতে জেলার কৃষকরা তাদের সোনালী ফসল সময়মতো ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।’