ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষি কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক।
শুক্রবার বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে উপজেলা কৃষি অফিসার ও উপসহকারী কৃষি অফিসারদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম।
তিনি আরও বলেন, বাধ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন খান, প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপরিচালক বিমল চন্দ্র সোম, উপ পরিচালক সিলেট কাজী মুজিবুর রহমান।
এর আগে মহাপরিচালক দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।