স্টাফ রিপোর্টার
ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ওএমএস এর মাধ্যমে যদি কৃষক, শ্রমিক ও অসহায় মানুষদের ফসল তোলার আগ পর্যন্ত সহায়তা দেয়া যায় তাহলে আমার মনে হয় আমরা অনেকটা রক্ষা পাবো। সার্বক্ষণিক খোঁজ খবর নেয়ার জন্য সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা মনে করি আপনি ভালো থাকলেই দেশ ভালো থাকবে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। আপনার নির্দেশনায় আবারও আমরা এটা বিশ্ববাসীকে দেখিয়ে দেব।
সংসদ সদস্ মুহিবুর রহমান মানিক বলেন, আল্লাহ এবং আপনার দোয়ায় এখন পর্যন্ত হাওর এবং প্রবাসী অধু্যষিত জেলা সুনামগঞ্জে আমরা করোনা মুক্ত আছি। সুনামগঞ্জ খাদ্য ভান্ডার হিসাবে খ্যাত। আগামী সপ্তাহ থেকে ধানকাটা শুরু হবে। এই মৌসুমে সুনামগঞ্জে বিভিন্ন জেলা থেকে ধান কাটার লোক আসে। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে বাইরের জেলার লোকজন আসবে না ধান কাটতে। ধান কাটা, মাঠ থেকে ধান গোলায় তোলা এটা কৃষকদের পক্ষে অনেকটা কষ্টকর হবে। অসম্ভব হবে। তাই যদি কৃষি অধিদপ্তরকে বলে সুনামগঞ্জের জন্য বিশেষ করে ধানকাটার মেশিন যদি বেশী সরবরাহ করা হয়-তাহলে আমার মনে হয় আমাদের যে প্রত্যাশা_ প্রচুর পরিমাণ খাদ্য উদ্ধৃত ফলন হয়েছে তা আমরা তুলতে পারব।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারান্সে সংযুক্ত হয়ে সংসদ সদস্ মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, সিভিল সার্জন, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্যমন্ডলি সকলেই আমাদের জেলার সমস্ত জনপ্রতিনিধিরা আন্তরিকভবেই দুর্যোগ মোকাবেলায় চেষ্টা করছেন। হতদরিদ্র মানুষরা সহযোগিতা পাচ্ছেন। আশা করছি কিছু দিনের মধ্যেই আমাদের সুদিন আসবে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর কার্যা লয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
জেলা প্রশাসকের সম্মেনে কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সঞ্চালনায় এসময় দিরাই শালা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সেনাবাহিনীর লে. কর্ণেল মাহমু্ব হাসান; পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


