দ. সুনামগঞ্জ অফিস
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন,‘জনপ্রতিনিধি, হাওর পাড়ের কৃষক ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে সুনামগঞ্জের সকল হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ সময় মত স¤পন্ন করা হবে। হাওরের কোন কোন জায়গায় জরুরিভিত্তিতে কাজ করতে হবে ও হাওরের কোন বাঁধটি অতি গুরুত্বপূর্ণ সেই সকল কাজের বিবরণ যে কেউ আমাকে লিখিতভাবে দিতে পারেন। আগামী বোরো ফসল রক্ষা পরিকল্পনায় হাওর পাড়ের কৃষকের মতামতকেই প্রাধান্য দেয়া হবে।’
তিনি বলেন,‘ কৃষকদের দাবির প্রেক্ষিতে হাওর পাড়ের কৃষক, জনপ্রতিনিধি, স্থানীয় উপজেলা প্রশাসনের সমন্বয়ে বাঁধ নির্মাণ তদারকি কমিটি গঠন, উপজেলা প্রশাসনকে বাঁধ নির্মাণ
কাজের বরাদ্দ প্রদান ও পিআইসি গঠনের দায়িত্ব প্রদানের জন্য সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন,‘ হাওরের ফসল রক্ষায় শুধু বাঁধ নির্মাণ করলেই চলবে না, পানি নিষ্কাশনের জন্য খাল-বিল,নদী-নালা খনন করতে হবে। অন্যকে দোষারোপ না করে প্রক্যেককে নিজ দপ্তরের কাজ মনযোগ সহকারের স¤পাদন করতে হবে।’
বৃহ¯পতিবার বিকাল সাড়ে ৪ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি’র সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সুধীজনের সাথে হাওর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবিরের সভাপতিতে ও আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, দৈনিক সুনামকন্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা স¤পাদক বিন্দু তালুকদার, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, পশ্চিম পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক ইউপি সদস্য সাহেব আলী, রাসেল আহমদ, মহসিন আলম, সাংবাদিক নুরুল হক, মহিম উদ্দিন প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে এ সময় বিদ্যালয়ের সততা স্টোর, বিজ্ঞান ভবন ও শ্রেণিকক্ষ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার মানোন্নয়ন করার ব্যাপারে তাগিদ দেন তিনি। পরিদর্শন খাতায় গত জেএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে এসএসসি ও কলেজ শাখায় আরো ভাল ফল অর্জন করার কথা লিখেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাগলা হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, জেলা প্রশাসকের স্টাফ কর্মকর্তা ফয়সল রায়হান, জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মহানন্দ সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, এলসিবিসি কর্মকর্তা মো. বেলাল হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, শাহ মো. শফিউর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অফিসার শামীম চন্দ্র তালুকদার প্রমুখ।


