ফাঁকা মঞ্চে প্রধানমন্ত্রীর ভিডিও ভাষণ প্রচার

ছাতক প্রতিনিধি
ছাতকে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা সোমবার সকাল থেকে শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসন কর্তৃক আয়োজিত মেলায় ৪২টি স্টল স্থান পেয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার জাকজমক সব আয়োজন সম্পন্ন করা হলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও উদ্বোধনী ভাষনের সময় মঞ্চ ছিল একেবারেই ফাঁকা।
স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কোন জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ কেউ মঞ্চে উপস্থিত ছিলেন না। মঞ্চের সামনে স্রোতাদের সারিতে বসা ছিলেন কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও বেঁদে সম্প্রদায়ের লোকজন। প্রধানমন্ত্রীর ভাষন চলাকালে বক্তব্য শ্রবনে দায়িত্বশীলদের তেমন কোন আগ্রহও চোখে    
 পড়েনি।
সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্নয়ন মেলায় উপস্থিত শিক্ষার্থী ও বেঁদে সম্প্রদায়ের লোকজনদের জন্য ছিল না কোন মধ্যাহ্নকালীন খাবারের ব্যবস্থা। ক্ষুধার্থ শিক্ষার্থী ও অন্যান্যরা এসময় দোকানের সস্তা খাবার ক্রয় করে খেতে হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষনের সময় মঞ্চ ফাঁকা থাকার বিষয়টি নিয়ে মেলায় আগত মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।
তিনদিন ব্যাপি মেলায় উপজেলা প্রশাসন, ছাতক পৌরসভা, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, মৎস্য বিভাগ, কৃষি বিভাগ, হিসাব রক্ষন বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন, সমবায় অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, খাদ্য নিয়ন্ত্রক বিভাগ, ছাতক অনার্স ডিগ্রী কলেজ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, টেকনিকেল স্কুল এন্ড কলেজ, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রানী সম্পদ বিভাগ, পরিসংখ্যান অফিস, একটি বাড়ি একটি খামার প্রকল্প, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সূর্য্যরে হাসি ক্লিনিক, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, কমিউনিটি ক্লিনিক, ইসলামীক ফাউন্ডেশন, সম্মিলিত ব্যাংক শাখা, ছাতক সদর ইউনিয়ন, উত্তর খুরমা ইউনিয়নসহ পৃথক ৪২টি স্টল খোলা হয়েছে।
উপজেলা চত্ত্বরের একপাশে মেলায় বরাদ্দকৃত ষ্টল এবং অন্য পাশে মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নির্মাণ করা হয়েছে সু-সজ্জিত বিশাল একটি সভা মঞ্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও উদ্বোধনী ভাষণ ছাতকে সরাসরি সম্প্রচার করে শীতল ন্যাচারেল ড্রিংকিং ওয়াটারের সৌজন্যে ছাতক ক্যাবল সিষ্টেম। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।
উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নেতৃত্বে র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বেঁদে সম্প্রদায়ের লোকজন অংশ নেয়। বিকেলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি।
সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানের পথসভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, পৌরসভার সচিব মাহমুদ আলম মামুন, যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, জেলা ছাত্রলীগের সদস্য কৃপেশ চন্দ।
এসময় উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) স্বাগত সরকার, সাব-রেজিষ্ট্রার শাহ নেওয়াজ খান, কৃষি কর্মকর্তা ড. কেএম বদরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সহিদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা সুদীপ কুমার তালুকদার, ওসি আশেক সুজা মামুন, সমাজ সেবা কর্মকর্তা অসিম সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, আ.লীগ নেতা ছানাউর রহমান ছানা, সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।