ফাইনালে সদরের মুখোমুখি দক্ষিণ সুনামগঞ্জ

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। আগামীকাল শনিবার ফাইনালে সুনামগঞ্জ সদর উপজেলার মুখোমুখি হবে দক্ষিণ সুনামগঞ্জ। বৃহস্পতিবার বিকালে ২য় সেমিফাইনালে বিশ্বম্ভরপুর উপজেলাকে ১ গোলে পরাজিত করে দক্ষিণ সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরুর ৫ মিনিটের মাথায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে এগিয়ে দেন সেগু। দ্বিতীয়ার্ধে বিশ্বম্ভরপুর উপজেলা একটি পেনাল্টি মিস
করে। দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মকভাবে খেলেও আর কোন গোল করতে পারেনি।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, বায়েজিদ ম-ল, সুজয় বড়–য়া, আনিসুর রহমান, শুকুর আলী।
বিশ্বম্ভরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মধ্যকার খেলায় ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অপু।
ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।