স্টাফ রিপোর্টার
শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিক্রয়ের জন্য নয় এমন ওষুধও পেলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার বিকাল সাড়ে ৫ টায় শহরের স্টেশন রোডের পূরবী সুপার মার্কেটের নিউ বিসমিল্লাহ ফার্মেসীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টর মো. নাহিদ হাসান খান জানান, স্টেশন রোডের নিউ বিসমিল্লাহ্ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় যৌন উত্তেজক ট্যাবলেট, বিক্রয়ের জন্য নয় এমন (ফিজিসিয়ান স্যাম্পল) ওষুধ, ভারতীয় ওষুধ, আনরেজিস্টার্ড কোম্পানীর মেডিসিন ও অনুমোদনহীন কোম্পানীর ওষুধ পাওয়া যায়। এজন্য ঐ ফার্মেসী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, ‘এ ধরনের ওষুধ যারা বিক্রি করে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন।’
- পুষ্টিহীনতা দূর করতে সচেতনতার কোন বিকল্প নেই -বিনা মহাপরিচালক
- ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ নিয়ে সংশয়


