ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
ইসরাইল কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রের নিরস্ত্র শিশু, নারী ও পুরুষকে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর দুইটায় স্থানীয় ক্বওমী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ধর্মপাশা বাজার জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি মোহসিন উদ্দিন, আহ্বায়ক মো. মাহাদী হাসান, সদস্য সচিব মো. শরীফ উদ্দিন, যুগ্ন সচিব মো. ওলি উল্লাহ আজগর প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।