স্টাফ রিপোর্টার
মধ্যনগর থানার আটাইশো মাছিমপুর গ্রামের বাসিন্দা ফুলবানু হত্যাকারীদের ফাঁসির দাবিতে তাহিরপুরে র ্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলাবাসির ব্যানারে শুক্রবার বিকাল ৩ টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তর শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা কবির আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম, উত্তর শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আবুল কালাম, শ্রীপুর গ্রামের বাসিন্দা শাহানুর মিয়া। মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জনতা উচ্চ বিদ্যালয় হয়ে আবার শ্রীপুর বাজারে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুলবানুকে তার স্বামী, শাশুরি, ননদ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত ফুলবানুর
হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।


