ফেঞ্চুগঞ্জে স’মিল শ্রমিক সংঘের সভা

স’মিল শ্রমিক সংঘ মহান মে দিবসে স্ববেতন সর্বাতœক ছুটি, স’মিল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমআইন কার্যকর এবং শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। গতকাল স’মির শ্রমিক সংঘ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটির সভা থেকে এই দাবিগুলো জানানো হয়। স’মিল শ্রমিক সংঘ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম নানকা’র সভাপতিতে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ আরজান আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি প্রবণী স’মিল শ্রমিকনেতা মোঃ ইজ্জাত মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক হাবিব মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশের সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা স’মিল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি।
সভা থেকে মহান মে দিবসে স্ববেতন সবাত্মক ছুটি, স’মিল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট কার্যকর, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে কাজের পোষাক, মাক্স, হ্যামলেটসহ উপযুক্ত নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি