জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের সরকারী দলের প্রার্থীর সাথে দলের বিদ্রোহী প্রার্থীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার হারুন-ওর-রশীদের উপস্থিতিতে জামালগঞ্জে অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় প্রার্থীরা আ.লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ আনেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় ফেনারবাঁক ইউপির আ.লীগের দলীয় প্রার্থী করুনা সিন্ধু তালুকদার দলীয় কর্মীসভায় কেন নিষেধ করা হয় এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, দলের নয় করুনা বাবুর ব্যক্তিগত সভা এগুলো। এর পর দাঁড়িয়ে প্রতিবাদ করেন ইউপি সদস্য আ.লীগের বিদ্রোহী প্রার্থী নূরু মিয়া।
একইভাবে সাবেক ছাত্রনেতা আ.লীগের বিদ্রোহী প্রার্থী সাধন চন্দ্র তালুকদার জেলা প্রশাসক মহোদয়কে সভা বন্ধ করা হবে কিনা জানতে চান। জেলা প্রশাসক তাৎক্ষণিক দাঁড়িয়ে বলেন, সুনামগঞ্জের সুনাম আছে, আগেও সবগুলি ধাপের নির্বাচন সুষ্ঠু করেছি,বাকীগুলোও সুষ্ঠু ভাবে করা হবে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ। আচরণবিধি লঙ্ঘন করে কোন সভা সমাবেশ করতে দেওয়া হবে না।
- ফতেপুর ইউপি- বিদ্রোহী প্রার্থীর জন্য দলীয় প্রার্থী বেকায়দায়- পাল্টাপাল্টি অভিযোগ
- বর্ডারহাট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি পীর মিসবাহ


