জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াছিন।
ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন,শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদ হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউপি সদস্যা সেজু আক্তার, গণ্যমান্য ব্যক্তি আব্দুর রহিম তালুকদার,মোজাম্মেল হক চৌধুরী,হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদ আলী, দ্বিপক তালুকদার, মোশারফ হোসেন, নবাব মিয়া, আবুল হাসেম, রোকন মিয়া, সাইকুল ইসলাম, আমিরুল ইসলাম, রবেদা খাতুন, বিউটি আক্তার, খোশনাহার, ছায়া বেগম, পুতুলা বেগম, শাহানা বেগম প্রমুখ।

