Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ফেনিতে খুন হওয়া ক্রিকেটারের জন্য সুনামগঞ্জে প্রতিবাদ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ফেনিতে খুন হওয়া ক্রিকেটারের জন্য সুনামগঞ্জে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাবেক অলরাউন্ডার ও ৯০ দশকে সুনামগঞ্জের ক্রিকেটাঙ্গনের প্রিয় মুখ কাউসার আলম তৈমুরের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে সাবেক ও বর্তমান ক্রিকেটারা এই মানববন্ধন করেন।
প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সদস্য অ্যাড. এনাম আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্রিকেট বিভাগের সম্পাদক রেজুয়ানুল হক রাজা, সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, জেলা আম্পায়ারার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি মো. দবির উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. চৌধুরী আহমদ মুজতবা রাজী, সদস্য সামির পল্লব, ক্রীড়া সংগঠক জিএম তাশহীজ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, ৯০ দশকের সুনামগঞ্জের ক্রিকেটাঙ্গনের প্রিয় মুখ কাউসার আলম তৈমুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুনামগঞ্জে তার বাবার চাকরি সূত্রে ৯০ দশকে অবস্থান করে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িয়ে পড়েন। বাবার বদলিজনিত কারণে ১৯৯৫ সালে ফেনিতে চলে যান তিনি। সেখানেই একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি সুনামগঞ্জ শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রসঙ্গত, গত এপ্রিল কাউসার আলম তৈমুর নিজ বাসায় স্ত্রী কর্তৃক হামলার শিকার হন। পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ৬ দিন চিকিৎসাধীন থেকে ১৬ এপ্রিল মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।