শহরের বাঁধনপাড়ার বাসিন্দা বকুল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ড্যাফোডিল কিন্ডার গার্টেনের মাঠে দুইদিনব্যাপি এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ৫নং ওয়ার্ড কাউন্সিলার গোলাম সাবেরীন সাবু। অনুষ্ঠানে বকুল চক্রবর্তীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, পীযুষ তালুকদার ও অ্যাডভোকেট অনুপ কুমার ধর। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বকুল চক্রবর্তীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বকুল চক্রবর্তীর বন্ধুদের উদ্যোগে দুইদিনব্যাপি এই ক্রিকেট টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকালে ড্যাফোডিল কিন্ডার গার্টেনের মাঠে। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
- ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা


