বক্সিং প্রতিভা অন্বেষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বক্সিং প্রতিভা অন্বেষণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। ৯ দিনব্যাপী এ প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ পরবর্তী বাছাই ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। শুক্রবার সকালে সুনামগঞ্জে স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন’র ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
প্রশিক্ষণের ১ম দিনে ২৮ জন অংশ নেন। প্রাথমিকভাবে ১৬ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে   ৮ জন ছেলে ও ৮ জন মেয়ে। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন জাতীয় কোচ মো. আসাদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মো. মোজাম্মেল হক মুনিম, সদস্য শাহ আবু জাকের, জুনেদ আহমেদ, সাজিদুর রহমান, জিএম তাশহিজ, হোসেন আহমেদ রাসেল, জুনেল আহমেদ রাজরান, মাসুদ আলম চৌধুরী, মো. ইকবাল হোসেন।