বখাটেপনার খেসারত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বখাটেপনার দায়ের তাহিরপুরে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত যুবক আব্দুল লতিফ (২৭) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী বীরেন্দ্র নগর গ্রামের সুরুজ আলীর ছেলে।
জানা যায়, এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটে যুবক আব্দুল লতিফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯ টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের স্কুল ছাত্রীর গ্রামের বাড়ি ইন্দ্রপুর থেকে বাগলী উচ্চ বিদ্যালয়ে আসার পথে।
তাহিরপুর থানা পুলিশ ও বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রায় জানান, তাঁর বিদ্যালয়ের নবম শ্রেণীর       
ওই ছাত্রী প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বখাটে যুবক আব্দুল লতিফ ওই ছাত্রীকে নানা ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বিদ্যালয়ে আসার পথে তার চলার গতিপথ আটকিয়ে তাকে কু-প্রস্তাব দেয় সে ও তার ওড়না নিয়ে যায়, এমনকি মারধরও করে। এসময় ওই ছাত্রী ভয়ে চিৎকার করলে গ্রামের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং বখাটে আব্দুল লতিফকে গণধোলাই দিয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের এ এসআই ইমাম হোসেন ঘটনাস্থল থেকে বখাটে যুবক আব্দুল লতিফকে আটক করে বুধবার বিকালে থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ‘বখাটে যুবক আব্দুল লতিফকে গ্রামবাসী আটক করে থানা পুলিশে দেয়। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করলে আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।’