বঙ্গবন্ধুকে চিরকাল হৃদয়ে ধারণ করবে বাঙালি

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্মাঞ্জলী, শোক আলোচনা, শোক মিছিলসহ নানা আয়োজন ছিল বিভিন্ন সংগঠনের। শনিবার সকাল সাড়ে নয়টায় শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
পরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ প্রেসক্লাবসহ সরকারি, আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শেষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিউর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভা নাদের বখত, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সহসভাপতি অ্যাড. মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. রইছ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ অংশগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকীতে আয়োজিত ভার্চুয়াল প্লাটফর্মের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।
দিবস উপলক্ষে সকাল ৯ টায় জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন। পুষ্পস্তবক অপর্ণ শেষে সহকারী জজ মো. আবদুল আলীম’র সঞ্চলনায় আদালতের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ বলেন, দৈহিকভাবে জাতির পিতাকে হত্যা করলেও তাঁর জীবনাদর্শ ও স্বপ্ন এ দেশের মানুষ চিরকাল হৃদয়ে ধারণ করবে।
সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. জাকির হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট মো. আমিরূুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু, বারের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. বদর উদ্দিন, জি.পি মর্ত্তুজা আলী প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে পূজা, প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরে এই পূজা প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এছাড়াও যুক্ত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রন্জিত দাস।
মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিীস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক যোগেশ্বর দাশ, শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সার্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু প্রমুখ।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুনামগঞ্জ জেলার সহকারি প্রকল্প পরিচালক রবীন আচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভার্চুয়ালি যুক্ত সুনামগঞ্জ জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরী। সভার পর শেষ হয় জাতির পিতাসহ ১৯৭১ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা।
জেলা যুবলীগের উদ্যোগে সকালে দলীয় পতাকা উত্তোলন, ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. করিম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সদস্য সবুজ কান্তি দাস, রনজিত চৌধুরী রাজন, সদস্য আজাদুল ইসলাম রতন, সদর যুবলীগের সহসভাপতি কাউসার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমেদ, মনসুর আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্তি প্রমুখ।
পৌর আওয়ামীলীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহসভাপতি শফিকলু ইসলাম, মোজাহের আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, কৃষি বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চেধুরী, সহ সভাপতি ঝন্টু তালুকদার প্রমুখ।
সুনামগঞ্জ পৌর কলেজ সুনামগঞ্জে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে এবং প্রভাষক মো তৈয়বুর রহমান তানিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আবু নাসের, সহকারী অধ্যাপক শুভংকর তালুকদার মান্না, সহকারী অধ্যাপক রামানুজ রায়, প্রভাষক নোয়াজ উদ্দিন প্রমুখ।
সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদরাসায় কুইজ ও হামদ নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মাওলানা মোঃ আলী নূরের সভাপতিত্বে, আরবী প্রভাষক মাওলানা আবু তাহির মু. খালিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা মো. মিসবাহ উদ্দিন। সভা শেষে শাহাদাত বরণকারী সবার আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী নূর।