Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
‘বঙ্গবন্ধুর আর্দশের পরীক্ষিত কর্মী ছিলেন’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

‘বঙ্গবন্ধুর আর্দশের পরীক্ষিত কর্মী ছিলেন’

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এক শোক বার্তায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আকমল হোসেন ছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের এক পরিক্ষিত কর্মী। তাঁর রাজনৈতিক বিচক্ষণতা ও জনমানুষের প্রতি তাঁর সম্পৃক্ততা তাকে বার বার জনপ্রতিনিধির আসনে বসিয়েছে। সাম্প্রতিক উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে নিয়োজিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যক্তিগতভাবে আমি আকমল হোসেন কে একজন সৎ নির্ভিক পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে চিনি। তাঁর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকহাত ও শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, আকমল হোসেনের মৃত্যুর খবর শুনে রাত পৌনে দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ছুটে যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার তাঁর জানাযার নামাজে তিনি উপস্থিত থাকবেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।