‘বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন তিনি’

স্টাফ রিপোর্টার
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ’র ১৭তম মৃত্যুবার্ষিকী সুনামগঞ্জে পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট’র উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংঙ্কর চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আব্দুল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা আওয়ামী লীগের মানবসম্পদ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, সদস্য মো. পাভেল আহমদ, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ—সভাপতি মো. ছলিম উল্ল্যাহ, সদর যুবলীগের সহ সভাপতি ফয়সল আহমদ, জিল্লুর রহমান সজীব, সাবাজ উদ্দিন, তৈয়ব আলী, ইব্রাহিম আহমদ, রঙ্গারচর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, বিশ^ম্ভরপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ—সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ—সভাপতি অমিয় মৈত্র, সহ—সভাপতি সামছুল আবেদীন রাজন, শিক্ষা বিষয়ক সম্পাদক জয় কান্তি দে, কৃষি বিষয়ক সম্পাদক তানিম আহমদ, প্রানেশ দাস,জামিল আহমদ ও সদর ছাত্রলীগ নেতা রুহান আহমদ প্রমুখ।
সভা শেষে মরহুম আব্দুস সামাদ আজাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে মরহুমের আত্মার শান্তির জন্য মসজিদে শিরনি বিতরণ ও কালীবাড়ি মন্দিরে প্রসাদ বিতরণের করা হয়।
এদিকে বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পলিন বখত’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পলিন বখত’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব চৌধুরী, পৌর কাউন্সিলার গোলাম সাবেরীন সাবু, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শওকতুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের স্মরণ সভা
দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী’র সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, সাবেক সভাপতি অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, সাবেক সভাপতি চাঁন মিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের জি.পি অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, পি.পি ড. খায়রুল কবির রুমেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি নান্টু রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাওসার আলম, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, অ্যাডভোকেট আব্দুল অদুদ, অ্যাডভোকেট আব্দুল কাদির জিলান, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবতীর্, অ্যাডভোকেট মলয় চক্রবতীর্ রাজু, অ্যাডভোকেট হাসান মাহবুর সাদী, অ্যাডভোকেট নাসির আফিন্দি, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট বিমান কান্তি দে, অ্যাডভোকেট ফুলকুমার দাস, অ্যাডভোকেট সমীরণ দাশ, অ্যাডভোকেট নজমুল করিম, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, অ্যাডভোকেট ইমদাদ হোসেন রঞ্জু, অ্যাডভোকেট শামীম আহমদ, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার, অ্যাডভোকেট ছায়াদুর রহমান, অ্যাডভোকেট গৌরাঙ্গপদ দাশ, অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্য্য, অ্যাডভোকেট আব্দুল মজাদ চৌধুরী, অ্যাডভোকেট জুবায়ের আবেদীন, অ্যাডভোকেট কামরুজ্জামান, অ্যাডভোকেট জিয়াউর রহমান পীর, অ্যাডভোকে দেবাংশু শেখর, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক, অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন, অ্যাডভোকেট আমিনুর রশিদ রওনক, অ্যাডভোকেট উৎপল, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন প্রমুখ। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন অ্যাডভোকেট জমির উদ্দিন।
পৃথক পৃথক আয়োজনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন আব্দুস সামাদ আজাদ, মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি স্মরণে রাখবে, তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে বিশে^ মাথা উঁচু করে দাঁড়াবার লড়াই করে গেছেন।
প্রেসবিজ্ঞপ্তি

অপরদিকে দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আব্দুস সামাদ আজাদ’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিকালে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।