বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালিত

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।রবিবার বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, এসআই শামীম আল মামুন, সাংবাদিক আতিক ফারুকী প্রমুখ।