স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে গতকাল বুধবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের উদ্যোগে শিশুদের চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঠাগারের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, পাঠাগারের সহ সভাপতি মুক্তিযোদ্ধা-
আইনজীবী বজলুল মজিদ চৌধুরী, পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, লেখক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, আইনজীবী রুহুল তুহিন প্রমুখ। পরে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


