সু.খবর রিপোর্ট
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন. উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সুমন, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, পৌর ছাত্রলীগ নেতা মিসবাহ আহমদ, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভির আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য রাজু, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এন আই রোকন প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের ক্ষমা করা হবে না। বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাই নেই।
ভাংচুরকারীদের কঠিন জবাব দেয়া হবে।
যুব মহিলা লীগ
কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুব মহিলা লীগ। সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুব মহিলালীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে এবং সদর উৃপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক তানিম আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর যুব মহিলালীগের সহ সভাপতি মাফরুজা আক্তার মণি, সিনিয়র সহসভাপতি মরিয়ম আক্তার টিয়া, লতিফা বেগম, সাংগঠনিক সম্পাদক খোদেজা বেগম, বিলকিস বেগম, যুগ্ম সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক লতিফা চৌধুরী ও তথ্য বিষয়ক সম্পাদক হাজেরা বেগম প্রমুখ।


