বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে জাতীয় পর্যায়ে ৩য় দিরাইয়ের মেয়ে স্বস্তি

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় ৩য় হয়েছে দিরাই উপজেলার স্বস্তি দাশ। গত ১০ ফেব্রুয়ারি ভার্চুয়ালি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে সে। স্বস্তি দাস দিরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা দিরাইয়ের পপুলার লাইব্রেরির সত্তাধিকারী শুভ্র কান্তি দাস।
এর আগে দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছাত্রী স্বস্তি দাশ উপজেলা পর্যায়ে ১ম, জেলায় পর্যায়ে ১ম এবং সিলেট বিভাগীয় পর্যায়েও ১ম স্থান অর্জন করেছিলো।
প্রসঙ্গত, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে ঢাকার মো. আব্দুল্লাহ খান শায়ন। ২য় স্থান লাভ করেন বরিশালের চিন্ময় সাহা।