স্টাফ রিপোর্টার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক-প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ কান্তি দে, সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ, জেলা স্কাউট এর সম্পাদক তাহের আলী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জামালগঞ্জ বনাম দোয়ারাবাজার মুখোমুখি হয়। খেলায় দোয়ারাবাজার উপজেলা ১-০ গোলে জয়লাভ করে।
- সুনামগঞ্জে ডায়ালাইসিস সেন্টার, মানবিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠুক এটি
- প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীকে বঙ্গবন্ধু সৈনিক লীগের অভিনন্দন


