বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট- চ্যাম্পিয়ন সদর ও তাহিরপুর উপজেলা

স্টাফ রিপোর্টার
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপে সদর এবং বঙ্গমাতায় তাহিরপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে সদর উপজেলার হোসেন বখ্ত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতক উপজেলার বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে তাহিরপুর উপজেলার কলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল ইসলাম।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক    শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া প্রমুখ।
উল্লেখ্য গত ২৩ অক্টোবর  বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার ২ টি করে ২০ টি দল অংশ নেয়।