বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

দোয়ারাবাজার
দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ইন্তাজ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম শ্রীপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ৫-২ গোলে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে    উপজেলা পর্যায় বিজয়ী হয়েছে ইন্তাজ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ফুটবল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো.আবু রায়হান। আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.উস্তার আলী, প্রধান শিক্ষক গৌর চাঁদ রায়, জোতির্ময় রায়, মুহিবুর রহমান, মো.ইকবাল হোসেন, বিলকিস আক্তার, তুলশী রানী দে, ফয়সল আহমদ, আব্দুর রশিদ, বিধান চন্দ্র দাস প্রমুখ। খেলা পরিচালনা করেন মনোফর আলী ও মনির উদ্দিন।
ছাতক
ছাতক প্রতিনিধি
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গতকাল বুধবার দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল মাঠে সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পৌর শহরের বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে খিদ্রাকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা লাভ করে। অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা   
 মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতায়  শেওতরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।