স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কান্তি কর’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামিম, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হুসেন রুকন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হুসেন খাঁন, জালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রমুখ।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ ১ আসনের ৪টি উপজেলায় খেলা পরিচালনার জন্য কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে রেজাউল করিম শামিম এবং সদস্য সচিব হিসাবে অমল কান্তি কর কে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ১৬ জুন শুক্রবার জামালগঞ্জে কুঁকড়াপুষী মাঠেতাহিরপুর উপজেলায়, ১৭ জুন শনিবার আনোয়ারপুর খেলার মাঠে, ১৮ জুন ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এবং ১৯ জুন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মবিন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।


