বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ধর্মপাশায় আহ্বায়ক কমিটির অনুমোদন

ধর্মপাশা প্রতিনিধি
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ধর্মপাশা উপজেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার রাতে সংগঠনের জেলা শাখার সভাপতি আবুল হোসেন রিজেন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হোসেন পলাশের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়। এতে মেহেদী হাসান বাবরকে আহ্বায়ক এবং তামিম আহমেদ সুজন ও কিরণ মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।