বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না -ড. সাদিক

সু.খবর ডেস্ক
কমিশন চত্বরে মঙ্গলবার সকালে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে লাল সবুজ বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। কমিশন ভবন ও চত্বরে আলোকসজ্জা করা হয়। এই মহান দিবসকে স্মরণ করে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, জাতির পিতার জন্ম না হলে কৃথিবীতে বাংলাদেশ নামের এই জাতি রাষ্ট্রের জন্ম হত না। বাঙালির একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সঙ্গীত, একটি স্বাধীন রাষ্ট্র এবং সংবিধান সারা বিশে আমাদের আত্মপরিচয়কে উন্মোচিত করেছে। জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানের নেতৃত্বে পৃথিবীতে
বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আসুন আমরা সবাই আমাদের সততা, মমতা ও দক্ষতাকে এই জাতিরাষ্ট্রের জন্য উৎসর্গ করে প্রজাতন্ত্রের মানুষের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হয়ে জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করি।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কমিশন সচিবালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।