স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত পর্বের খেলায় দক্ষিণ সুনামগঞ্জকে ১-০ গোলে হারিয়ে দোয়ারাবাজার এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ টুর্ণামেন্টের সুনামগঞ্জ সদরকে ১-০ গোলে পরাজিত করে তাহিরপুর চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে দুপুর ১২ টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী।
জেলা প্রাথমিক শিক্ষক ক্যল্যাণ সমিতির সভাপতি মো.শহীদুল হকের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার দেব, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে ফুটবল খেলার তেমন অগ্রগতি হয়নি। তবে এখন যেভাবে স্কুল পর্যায়ে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা প্রতিযোগিতা শুরু করেছে। তাতে আগামী দিনে ফুটবল খেলার মানোন্নয়ন হবে’।
- আসাদুজ্জামান নূরের আগমন উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা ও কিছু কথা
- ছাত্রদল নেতার পিতৃবিয়োগে সাবেক এমপি মিলনের শোক


