বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বম্ভরপুরে শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার জনতা বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে জনতা বাজারের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
মুক্তিযোদ্ধা নীপেন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও বিলটু দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কালী কুমার দাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক অমল কর, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে।
এরপর প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এছাড়াও তিনি জনতা বাজার মসজিদে ২ লক্ষ টাকা এবং মন্দিরে ২ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।