স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশর স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ বিচার বিভাগের আয়োজনে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষ এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার।
সেমিনারে আলোচনা করেন হিসাবরক্ষক ও মুজিব সৈনিক মো. শামছুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. এনামুল হক, জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত নাজির দেবাশীষ দে, জেলা জজ আদালতের নাজির মো. কামরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.পি অ্যাড. মো. খায়রুল কবির রুমেন, পি. পি অ্যাড. আখতারুজ্জামান আহমদ, সুনামগঞ্জ জেলা বার’র সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাড. এ টি এম রুহুল আমিন।
উপস্থিত ছিলেন সহকারী জজ আসিফ আলম চৌধুরী, সহকারী জজ মো. আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন, জেল লিগ্যাল এইড অফিসার বেগম সুলেখা দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলাম, যুগ্ম জেলা জজ মো. শফিউল আজম, যুগ্ম জেলা জজ কাঁকন দে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক রশিদ আহমদ মিলন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান, অতিরিক্ত জেলা জজ মহিউদ্দিন মুরাদ।
সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার।
সেমিনার সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মৈত্রী ভট্টাচার্য, সহকারী জজ বেলাল হোসেন ও সহকারী জজ মো. জুলহাস উদ্দিন। এরআগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক রশিদ আহমদ মিলন এবং গীতা পাঠ করেন যুগ্ম জেলা জজ কাঁকন দে। বঙ্গবন্ধুর ভাষণ উপস্থাপনা করেন মো. শামসুল হক।
সেমিনারে উপস্থিত ছিলেন অ্যাড. মো. নানু মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি পি অ্যাড. নান্টু রায়, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অতি. পি পি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মোস্তফা, সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. মো. আব্দুল ওয়াদুদ, অ্যাড. নূরে আলম সিদ্দিকী, অতি. পি পি অ্যাড. আব্দুল আজাদ, অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু।


