বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুক্তিযোদ্ধা মোহিতুলের রোগমুক্তি কামনা করেছেন ইদ্রিছ আলী বীর প্রতীক

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা এ এফ এম মোহিতুলের রোগমুক্তি কামনা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা এএফ এম মোহিতুল ইসলাম রেসিডেন্ট পিএ এবং বর্তমানে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত এই সাদাসিধে মানুষটি ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের সেই কালো রাতে শেখ রাসেলকে আগলে ধরে বাচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। ঐ সময় তিনি বঙ্গবন্ধ সহ স্বপরিবারে হত্যাকারীদের গুলিতে তার নিজ পায়ে গুলি লেগে মারাত্মক আহত হন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৭ তলায়    
 আইসিইউতে গত ২৭ জুলাই থেকে সংজ্ঞাহীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই বীর মুক্তিযোদ্ধার রোগমুক্তি কামনা করছি এবং তার স্ত্রী সন্তান সহ পরিবারবর্গকে ধৈর্যের সাথে সেবা শুশ্রƒষা চালিয়ে যেতে অনুরোধ করছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই তার নিরাপত্তা সহ সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য এবং একই সাথে অনুরোধ করি এই সময়ে অন্তত একবার প্রধানমন্ত্রী নিজে গিয়ে তাকে সজ্জাপাশে দেখার জন্য।  মহান রাব্বুল আলামীন বি এস এম এম ইউ এর মেডিকেল বোর্ডের সুচিকিৎসার মাধ্যমে এ এফ এম মোহিতুল ইসলাম কে যেন পুর্ণ সুস্থ করুন আমীন। (প্রেস বিজ্ঞপ্তি)