বঙ্গবীর ওসমানী পদক পেলেন পিংকু

মানবাধিকার কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বিশ্বনাথের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও সমাজকর্মী প্রবীর কান্তি দে পিংকু বঙ্গবীর ওসমানী পদকে ভূষিত হয়েছেন। বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ এই পদক প্রদান করেছে। গত ১৫ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান কেন্দ্রীয় শহীদ মিনারে তার হাতে এই পদক তুলে দেন।