বজলুল মজিদ চৌধুরী’র মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা দায়রা জজ আদালতের এজলাসে ফুল কোর্ট রেভারেন্সে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আখতারুজ্জামান আহমদ’র পরিচালনায় এসময় দায়রা জজ আদালতে কর্মরত বিচারকগণ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে কর্মরত বিচারকগণ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. সৈয়দ ফওয়াদুল জাওয়াদ।
সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু এর জীবনবৃত্তান্ত পাঠ করেন।
ফুল কোর্ট রেভারেন্সে বক্তব্য রাখেন অ্যাড. আফতাব উদ্দিন, অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. মো. শহীদুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. সৈয়দ শামসুল ইসলাম, অ্যাড. রবিউল সেইস রোকেস, সাবেক সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা পি.পি, অ্যাড. মো. সালেহ আহমদ, অ্যাড. মো. মাসুক আলম, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড সৈয়দ জিয়াউল ইসলাম।
এরপর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু এর আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।