বজ্রপাত ছাতকে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে বজ্রপাতে আব্দুর রহমান(১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হাওরে গরুর ঘাস কাটা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়। সে শহরের ৯নং ওয়ার্ডের বৌলা এলাকার মিছির আলীর পুত্র। ঘটনার  
দিন পাশ্ববর্তী কোম্পানীগঞ্জের হালুককুঁড়ি হাওড়ে গরুর ঘাস কাটতে যায় আব্দুর রহমান। ঘাস কাটা অবস্থায় তার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।