বদরুলের ফাঁসির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

লিপসন আহমদ
সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগমের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিভাগীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে এবং যুগ্মআহ্বায়ক কামরুল হাসান রাজু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের   যুগ্মআহ্বায়ক জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, তোফাজ্জল হোসেন, সদর উপজেলার আহ্বায়ক শামসুদ্দোহা, সিনিয়র যুগ্মআহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি মো. আজিজুর রহমান সৌরভ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা কালারচাঁন, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, সাজান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন,‘একজন রাজনৈতিক কর্মী এতো নৃশংস ঘটনা ঘটাতে পারে না। তাকে কেবল গ্রেফতার করলেই হবে না। এই হামলাকারীর ফাঁসি না হওয়া পর্যন্ত সিলেট বিভাগে ছাত্রদল আন্দোলন চালিয়ে যাবে’।