বন্ধ হলো ছাতকে নলকুপ স্থাপন

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় সড়ক ও জনপথের জায়গা দখল করে যুক্তরাজ্য প্রবাসী নুরল আলী গভীর নলকুপ স্থাপন বন্ধ করে দিয়েছে সওজ কর্তৃপক্ষ।
রবিবার দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নলকূপ স্থাপন বন্ধ করে দেয়।  দুপুরে সড়ক ও জনপথ বিভাগের এসও রমজান আলী, কার্যসহকারী গোলাম মাওলা, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নলকূপ স্থাপন কাজ বন্ধ করে দেন। সেই সাথে নলকুপ স্থাপনের যাবতীয় সরঞ্জামাদি দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন   তারা।  
সওজ’র এসও রমজান আলী জানান, নলকূপ স্থাপনের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ কাজে ব্যবহৃত যাবতীয় পাইপসহ সরঞ্জাম উঠিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।