স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ীহীনদের উদ্যোগে বৃহস্পতিবার গৃহ নির্মাণের জন্য নগদ টাকা ও টিন প্রদানের দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে সদর উপজেলার বাহাদরপুর উত্তরপাড়াবাসীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সমাজ কল্যানণসমিতির সভাপতি মো. নূর উদ্দিন, গ্রামের আশ্রব আলী, আয়াত উল্লাহ্, আব্দুল আজাদ, সায়েদ আলী, মোনাওর আলী প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ কোটি টাকার অনুদানের কোন টাকা এই ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর কেউই পায় নি।
পরে গ্রামবাসীর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


