বন্যার্তদের অর্থনীতি এলামনাই এসোসিয়েশন শাবিপ্রবি’র নৌকা বিতরণ

তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া নিম্ন-আয়ের হতদরিদ্র জেলেদের মাঝে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে নৌকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজার মাদ্রাসা মাঠে মাটিয়ান হাওরের হতদরিদ্র জেলেদরকে নৌকাগুলো দেয়া হয়েছে।
এ সময় অর্থনীতি এলামনাই এসোসিয়েশন শাবিপ্রবি এর সাধারণ সম্পাদক কাসমির রেজা, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সাঞ্জব উস্তার, ডা. মো. হাবিবুর রহমান, নারজেল হোসেন, ছদরুল হাসান, রাসেল আহমদ, তছদুল আলম, মো. আশরাফুল আলম, খোরশেদ আলম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মাটিয়ান হাওরের বড়দল গ্রামের স্থানীয় জেলে মো. তোফাজ্জল হোসেন নৌকা পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এ বছরের বন্যায় আমার অনেক ক্ষতি হয়েছে। নৌকাটি পেয়ে আমি আয়-রোজগার করার ভালো একটি মাধ্যম পেয়েছি।
প্রেসবিজ্ঞপ্তি