বন্যার্তদের আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
কসমছ ওয়াকার’র এসোসিয়েশন উত্তরা ঢাকা’র উদ্যোগে বন্যার্তদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে ৩৩ পরিবারকে নগদ ৩৩ হাজার টাকা অনুদান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মঞ্জুর চৌধুরী, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ সভাপতি সুখেন্দু সেন, বরুণ রায় সৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দু কুমার দে মিন্টু, বিটিভি’র সুনামগঞ্জ প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, অ্যাড. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, এনাম আহমদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।