স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট ও রহমতপুর গ্রামের বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে দুই গ্রামে এই চাউল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন রেজা, পিপি অ্যাড. খায়রুল কবীর রুমেন, অ্যাড. আক্তারুজ্জামান সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে বন্যার্ত অসহায় পরিবারের মাঝে শুকনো খবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা পদক্ষেপ।সুরমা ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছত্তার ডিলার, পদক্ষেপ এর বি-বাড়িয়া জোনের জোন্যাল ম্যানেজার মো. আজিমুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মো. মজিবুল হক, সংস্থার স্থানীয় কর্মকর্তা মো. বাদল হেসেন, আশরাফুল ইসলাম, অফিসার মো. মনিরুজ্জামান, স্বাস্থ্য সহকারী সুলতান মাহমুদ, হাফছা খাতুন, সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয় বিশিষ্ট বক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি
- সংবাদ সম্মেলনে রিজভী প্রতিবেশীর জন্য দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছে সরকার
- জরিপ ছাড়া নদী থেকে বালু তোলা যাবে না -নৌমন্ত্রী


