স্টাফ রিপোর্টার
সনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের অব টরন্টোর পক্ষ থেকে শুক্রবার সকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র সহযোগিতায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আঠা, লবণ, লাইটার ইত্যাদি।
সহায়তা বিতরণকালে সুনামগঞ্জে ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের সংগঠক সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, আইনজীবী মাহবুবুল হাসান শাহীন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সমাজকর্মী আশরাফুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
- জামালগঞ্জে বেহেলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন
- ‘মাছের উৎপাদন বৃদ্ধি করতে হাওরে এক মাস মাছ ধরা বন্ধ রাখা হবে’


