স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। রবিবার সকাল সাড়ে ১১ টায় সংগঠনের জেলা কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড.সুরেশ চন্দ্র দাস, অ্যাড.হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ, রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসার হালিমা তরফদার, জেলা ইউনিটের অফিসার কনিকা তালুকদার প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০জনকে নগদ ১৫শত, ২শত টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।


