স্টাফ রিপোর্টার, শাল্লা
ঢাকাস্থ সামাজিক সংগঠন ‘সেইভ শাল্লা’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি
পরীক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শাল্লা উপজেলা গণমিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ সামাজিক সংগঠন সেইভ শাল্লার চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরী। সেইভ শাল্লার সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব রুবেল শঙ্করের সঞ্চালনায় অনুষ্ঠানে শাল্লার ১০০ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন অতিথিবৃন্দ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস পীযুষ, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কালিপদ দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. তোফায়েল আহমেদ, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, শাল্লা সমিতি ঢাকা ও সেইভ শাল্লার উপদেষ্টা প্রবীণ ব্যক্তিত্ব শিল্পপতি নুরুল ইসলাম চৌধুরী। ভার্চুয়াল মাধ্যমে সিলেট থেকে সংযুক্ত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে সেইভ শাল্লার চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরী বলেন, শাল্লার সন্তান হিসেবে বলতে পারি অতীতের তুলনায় এখন শাল্লার পরিবেশ খুবই ভাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনযোগ দিয়ে পড়ালেখা করবে। শাল্লার মানুষের পাশে আমরা সবসময়ই থাকার চেষ্টা করি। দুর্যোগে দুর্বিপাকে সাধ্যমত সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজীবন এই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করতে চাই।
- দিরাইয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যাচ নির্ধারণে উন্মুক্ত লটারি
- আঙ্গারুলি হাওর সেচ প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা


