বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ

বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কান্দাহাটির বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
বৃহস্পতিবার ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির মানিক, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী নূরুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ বর্মন সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। (প্রেসবিজ্ঞপ্তি)
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় গৌরোরং ইউনিয়নের হুসেনপুর গ্রামে বন্যার্তদের আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের মাধ্যমে ২৯ জন প্রোগ্রাম পার্টিসিপ্যান্টকে মানবিক সহায়তা বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার।
মানবিক সহায়তা বাবদ খাদ্য সহায়তা ৬০০ টাকা (৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ৮ প্যাকেট ওরস্যালাইন) ও গো-খাদ্য বাবদ ৫০০ টাকা সহ মোট ১১০০ টাকার প্যাকেজ বিতরণ করা হয়।
এই সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন সি. ম্যানেজার (অপারেশন) -ইউপিজি ডা. মো. মোখলেছুর রহমান, একে আজাদ (বিডিসি), আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) মো. আনিসুজ্জামান বাবুল প্রমুখ।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলায় ৫টি উপজেলার মোট ১৫৬১জন সদস্য’কে খাদ্য সহায়তা এবং ১৫৭১জন’কে গো-খাদ্য সহায়তা দেওয়া হবে।
প্রেসবিজ্ঞপ্তি