বাড়ি বাড়ি গিয়ে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার
সুলতানপুর, কেজাউড়া ও হাসননগর এবং ময়নার পয়েন্ট এলাকায় দুর্গতদের ত্রাণ বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদব ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। শুক্রবার বন্যা কবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন তিনি। প্রতি প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, ম্যাচ, মাস্ক, সাবান ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজসেবা সম্পাদক শাহ আবু নাসের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু, সদস্য তারিক হাসান দাউদ সহ যুবলীগ, ছাত্রলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি