সু.খবর রিপোর্ট
আলফাত উদ্দিন আহমদ রিকশা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্টের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সংগঠনের সভাপতি অ্যাড. সালেহ আহমদ, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, লেখক মুনমুন চৌধুরী, সুনামগঞ্জ সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ, অ্যাড. সাহেদ চৌধুরী, আলফাত উদ্দিন আহমদ এর নাতি মেডিকেল শিক্ষার্থী নাজমু সাকিব আহমদ। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ জন রিকশা শ্রমিকের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।
মহিলা পরিষদ
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ মহিলা পরিষদের কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
জেলা কমিটির সভাপতি গৌরী ভট্টাচার্য্যের সভাপতিত্বে জেলা শাখার বিভিন্ন গ্রাম/পাড়া শাখার তৃণমূলের ৫০জন কর্মী সংগঠকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, জেলা শাখার সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, আন্দোলন সম্পাদক অমিতা রায়, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক সবিতা বীর প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
তাহিরপুর
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানবিক সহায়তা বিতরণ করেন তাহিরপুর উপজেলা নিবাহী অফিসার মো. রায়হান কবির। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীদের মধ্যে যেমন তৃতীয় লিঙ্গ সমিতি, প্রতিবন্দী সমিতি, মোটর সাইকেল ড্রাইভার সমিতি, সিএনজি ও অটো ড্রাইভার সমিতির সদস্যদের ৩৮০ প্যাকেট মানবিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানাজার মনোলাল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
দিরাই
দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহপতিবার দুপুরে দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক মোস্তাহার মিয়া। উপস্থিত ছিলেন দিরাই ট্রাভেলস’র পরিচালক মেহরাব রুনেল, কালনী গ্রুপের পরিচালক সোহাগ জামান, সোলজার ক্লাবের আলেক উদ্দিন, সোহেল মিয়া সহ সদস্যবৃন্দ।
পূর্ব পাগলায় চাল বিতরণ
শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের প্রায় ১৩শ’ মানুষের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ট্যাগ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী, ইউপি মেম্বার সাদ্দেক মিয়া, আনোয়ার হোসেন, আমির আলী, আজির উদ্দিন, সংরক্ষিত আমনের মহিলা মেম্বারগণ, ইউপি সচিব মামুনুর রশিদ ও উদ্যোক্তা গোলাম ফাত্তাহ্ শাফী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের নগদ অর্থ ও শাড়ি বিতরণ
দিরাইয়ে বন্যার্ত ৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এই নগদ অর্থ ও শাড়ি তুলে দেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার আনোয়ারপুর দক্ষিণ হাটিতে ১০০ পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর দুপুর ১টায় সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ৪০০ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ ৫০০টাকা করে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা. সব্যসাচী রায়, ডা. শংকর কুমার রায়, ডা. ফুজায়েল আহমদ, ডা. সেবিকা শ্রেষ্ঠা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা, অ্যাড. সোহেল আহমদ, মেয়র বিশ্বজিৎ রায়, অবিরাম তালুকদার, কামনাশিষ রায় লিটন, কাউন্সিলর কাশেম মিয়া প্রমুখ।
ডা. রোকেয়া সুলতানা বলেন, মানুষের দুর্যোগ ও দুর্ভোগে সবসময় পাশে থাকেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ করে বন্যায় মানুষের দুর্ভোগের শেষ নেই। এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী সমর্থকদের দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং সার্বক্ষণিক নিজে খোঁজ খবর নিচ্ছেন।
দিরাইয়ে নগদ অর্থ বিতরণ
‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বন্যা দুর্গত দিরাই উপজেলায় বন্যার্তদের সাহায্যে এগিয়ে এল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বন্যার্তদের সহায়তায় জন্য দিরাইয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ নিজেদের উদ্যোগে ৪ লক্ষাধিক টাকা ফান্ড সংগ্রহ করেন। বৃহস্পতিবার একযোগে উপজেলার ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার মধ্যে পরিবার প্রতি ৫০০ টাকা প্রদান করা হয়। নিজ নিজ ইউনিয়ন ও পৌরসভার কর্মরত শিক্ষকগণ এ আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেন। এতে মোট ৮১৫টি পরিবার আর্থিক সুবিধা পেল।
এ ব্যাপারে দিরাই প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুদীপ্ত দাস বলেন, বন্যায় যে ক্ষতিসাধিত হয়েছে তা অপূরণীয়। আমরা শিক্ষক হিসেবে নিজেদের অবস্থান থেকে একটি তহবিল আহ্বান করি। এতে দিরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ সাড়া দেন। পরিমাণে কম হলেও আমরা উপজেলাব্যাপী যে উদ্যোগটি গ্রহণ করতে পেরেছি তাতে সকলই খুশি।
রেড ক্রিসেন্ট সোসাইটি
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, জয়কলস ইউপি সদস্য আনোয়ার হোসেন, মাষ্টার মানিক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যবৃন্দ সহ প্রমুখ।


