বন্যা দুর্গতদের সহায়তার দাবিতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ফসলহারা কৃষকদের সহায়তার দাবিতে সাতটি সামাজিক সংগঠন মতবিনিময় সভা করেছে। সোমবার বিকেলে সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা ‘সুজন’ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
অনুষ্ঠানটি আয়োজন করে সামাজিক সংগঠন রানার এইড, হাউস, সুজন, নাগরিক অধিকার পরিষদ, সুরমা, আমরা হাওরবাসী ও সিএসআরএল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক চৌধুরী, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, সুরমার নির্বাহী পরিচালক মাহতাব উদ্দিন, রানার এইডের নির্বাহী পরিচালক শামস শামীম, আমরা হাওরবাসীর নির্বাহী পরিচালক রুহুল আমিন, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, জেলা কৃষক লীগ নেতা হুমায়ূন কবির, যুবলীগ নেতা গাজী আফজাল হোসেন, যুব মহিলা লীগ নেত্রী ডায়না প্রমুখ।