স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলায় একটি তক্ষক আটক করা হয়েছে। বুধবার গত রাত ১০ টার দিকে তক্ষকটি পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর বিজিবি বিওপির নায়েব সুবেদার আব্দুল হাকিমের নেতৃত্বে বিশ্বম্বরপুরে গামরীতলা গ্রাম থেকে পাচারকারী সহ আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ক্যাম্পে বন বিভাগের কর্মকর্তাদের কাছে তক্ষকটি হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে নায়েক রিয়াদ হোসেন জেলা বন বিভাগের ফরেস্টার মো.হাবীবুর রহমানের কাছে তক্ষকটি হস্তান্তর করেন ।
হস্তান্তর অনুষ্ঠানে ফরেস্টার মো.হাবীবুর রহমান বলেন, এই তক্ষকটি নিয়ে আমরা এখান থেকে নিয়ে গভীর বনে অবমুক্ত করব। সুনামগঞ্জ জেলায় এ ধরনের মূল্যবান বন্য প্রাণী কোন কোন এলাকায় রয়েছে তা চিহিৃতকরণের চেষ্টা করছি। কারণ এই প্রাণীগুলো প্রায় বিলুপ্তির পথে।’

